প্রতিষ্ঠান সম্পর্কে

Exif_JPEG_420

মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমিত্তে, সর্বোপরি নারী শিক্ষার প্রসার ও গুরুত্ব অনুধাবন করে নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ‘গোয়ালা বালিকা উচ্চ বিদ্যালয়’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি। শহরের প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে, পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি অত্র এলাকার নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে একটি অনন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান।